শনিবার মানববন্ধন করবে সেক্টর কমান্ডারস ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ১০ জুলাই শনিবার রাজধানীতে মানববন্ধন করবে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম। কর্মসূচিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ফোরাম।গতকাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ আহ্বান জানান। এ সময় জানানো হয়, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত হাইকোর্ট-সংলগ্ন ফুটপাত থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাত হয়ে শাহবাগ মোড় পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, সি আর দত্তসহ ফোরামের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।এ কে খন্দকার বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার হবে। এ ক্ষেত্রে জাতীয় বা আন্তর্জাতিক কোনো বাধা নেই। তবে বিচারপ্রক্রিয়া পর্যাপ্ত দ্রুতগতিতে এগোচ্ছে না। এর সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধীচক্র বিচার প্রক্রিয়া বানচালকরার ষড়যন্ত্র চালাচ্ছে।যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ার ধীরগতি কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই, বিচারপ্রক্রিয়া বিলম্বিত না করে দ্রুত সময়ে সম্পন্ন হোক। এ জন্য আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে আবার আগের মতো ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকার আহ্বান জানাই।’কে এম সফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু স্বাধীনতাবিরোধীশক্তি নানা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর সে প্রক্রিয়া থেমে যায়। জাতির বৃহত্তর স্বার্থেএবংআন্তর্জাতিক পরিমণ্ডলেবাংলাদেশের ভাবমূর্তিউজ্জ্বলকরতে স্বাধীনতাবিরোধীদের বিচারের কোনো বিকল্প নেই। তাই দেশবাসীকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। তিনি আরও বলেন, ‘আমরা চাই অবিলম্বে চিহ্নিত সব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার এবং তাঁদের বিচারের কাঠগড়ায় তোলা হোক।’