শব্দদূষণ: পাঁচ প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণের অপরাধে গত দুই সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বাড্ডায় আবাসিক এলাকায় মারাত্মক শব্দ সৃষ্টিকারী পরিবেশ ছাড়পত্রবিহীন একটি কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের কারিগরি পরীক্ষায় শব্দদূষণ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে। দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো: নিহারিকা ডোর অ্যান্ড ট্রেডার্স ইন্টা. লি. (উত্তর বাড্ডা), কর্নেল শাহাবুদ্দিন (সিদ্ধেশ্বরী), আমিন মোহাম্মদ গ্রুপ (ধানমন্ডি), লিটল স্টার স্পিনিং মিলস (আশুলিয়া), হেনোলাক্স স্কাই ভিউ (পুরানা পল্টন)। এসব প্রতিষ্ঠানে শব্দের মাত্রা পাওয়া যায় যথাক্রমে ৭৫, ৮০, ৮৫, ৮৬ ও ৯০ ডেসিবেল, যা সহনীয় মাত্রার চেয়ে বেশি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, শব্দদূষণে গর্ভবতী নারী ও হূদেরাগীসহ সাধারণ নাগরিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী মাত্রাতিরিক্ত শব্দদূষণকারী প্রতিষ্ঠান-গুলোকে দূষণ বন্ধের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।