শরীফুল ইসলাম স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকনেতা ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ এম শরীফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে বাকশিস ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি) আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে বক্তব্য দেন বাকশিসের সভাপতি ইসহাক হোসেন, ভারপ্রাপ্ত মহাসম্পাদক এ কে এম আবদুল্লাহ, প্রবীণ শিক্ষকনেতা মাজহারুল হান্নান, হারুনুর রশিদ, মুজিবর রহমান হাওলাদার, লিয়াকত আলী প্রমুখ। বক্তারা বেসরকারি শিক্ষকদের জাতীয় বেতন স্কেল পাওয়া ও অবসর সুবিধা বোর্ড গঠনসহ বিভিন্ন দাবি আদায়ে প্রয়াত ব্যক্তির অবদানের কথা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।