শহরজুড়ে ব্যানার পতাকা ও পোশাকে ছিল কালো রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো ব্যানার, কালো পতাকা, কালো পোশাক, আর কালো ব্যাজে ছেয়ে যায় রাজধানী ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে গতকাল রোববার শহরজুড়ে দেখা যায় কালো রঙের ব্যবহার।পুরো রাজধানীর দেয়ালে দেয়ালে গতকাল ছিল অসংখ্য পোস্টার। এতে লেখা ছিল বিভিন্ন দাবির কথা। গতকাল সারা দিনই বিভিন্ন ভবন ও বিল্ডিংয়ের ছাদে উড়ছে কালো পতাকা। প্রধান সড়কগুলোতে তৈরি করা হয়েছিল কালো ব্যানারের তোরণ। অনেকের পরণে ছিল কালো পোশাক। এ ছাড়া ধারণ করা ব্যাজের রংও ছিল কালো।