শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিশেষ শাখার অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন আইজিপি

এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত বীর পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।