শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাকায় নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করবে।দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে আছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শোভাযাত্রা প্রভৃতি। দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।দিবসটি উপলক্ষে বাংলা একাডেমীর উদ্যোগে সেখানকার রবীন্দ্র চত্বরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। জাতীয় জাদুঘরে বিকেল চারটায় আলোচনা সভা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের হত্যার বিচার চেয়ে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করবে।এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ, চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতি, নাগরিক সমাজ, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন পৃথক কর্মসূচী গ্রহন করেছে। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, গণফোরাম, নজরুল ইনস্টিটিউট, মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।