শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাতায়াতে পুলিশের পথনির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাতায়াতের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যাবেন। এ জন্য সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সব গণপরিবহনকে (বাস/ট্রাক/ হিউম্যান হলার/অটোরিকশা/রিকশা ইত্যাদি) মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে কয়েকটি বিকল্প পথের নির্দেশনা দিয়েছে পুলিশ।বিকল্প পথগুলো হলো—যেসব যানবাহন আশুলিয়ার দিক থেকে বেড়িবাঁধ হয়ে মিরপুরের দিকে আসবে, সেগুলোকে নবাবেরবাগ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করতে বলা হয়েছে। মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজারসংলগ্ন এলাকা ব্যবহারকারীদের টেকনিক্যাল মোড় হয়ে দারুস সালাম সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। মিরপুর-১০ থেকে গাবতলীগামী যানবাহনগুলোকে মিরপুর-১ ও টেকনিক্যাল মোড় হয়ে যেতে বলা হয়েছে।