শহীদ মিনার ঘিরে র্যা বের তিন স্তরের নিরাপত্তা
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করে পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যা ব তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, ঢাকাসহ একই সঙ্গে সারা দেশের শহীদ মিনারে যথাযথ নিরাপত্তা দেবে র্যা ব।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে র্যা বের মহাপরিচালক বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে পোশাকধারী ও সাদাপোশাকে র্যা ব গোয়েন্দারা দায়িত্ব পালন করছেন। শুধু ঢাকা শহর নয়, দেশের গুরুত্বপূর্ণ শহর এবং যেখানে স্থায়ী কিংবা অস্থায়ী শহীদ মিনার রয়েছে, সর্বত্রই নিরাপত্তা জোরদার করা হবে। তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। সন্দেহভাজনদের তল্লাশি চালানো হবে।
র্যা বের মহাপরিচালক বলেন, নিরাপত্তার অংশ হিসেবে র্যা বের তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি গাড়িতে টহল, হেঁটে ও মোটরসাইকেল টহল দেওয়া হবে। এ ছাড়া আকাশপথে হেলিকপ্টার মহড়া থাকবে। শহীদ মিনারের আশপাশের এলাকায় উঁচু স্থানে বেশ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার থাকবে। সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নজরদারি করা হবে। আপত্কালীন পরিস্থিতি মোকাবিলায় র্যা বের বিশেষ কমান্ডো ইউনিট থাকবে বলেও জানান তিনি।