শাঁখারীবাজার থেকে বিভিন্ন প্রজাতির ৬১টি কচ্ছপ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগ রাজধানীর শাঁখারীবাজার থেকে ৬১টি কচ্ছপ উদ্ধার করেছে। এর মধ্যে বেশির ভাগ কচ্ছপ সুগন্ধি প্রজাতির। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই কচ্ছপগুলো উদ্ধার করে। উদ্ধার করা কচ্ছপগুলোকে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। বন সংরক্ষক তপন কুমার দের নেতৃত্বে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।বন সংরক্ষকের দপ্তর জানায়, বাংলাদেশে ২৮ প্রজাতির কচ্ছপ রয়েছে। এদের বেশির ভাগ মহাবিপন্ন ও বিপন্ন শ্রেণীর। আন্তর্জাতিক প্রটোকল ও বিধান অনুসারে দেশে সব প্রজাতির কচ্ছপ ধরা ও বিক্রি নিষিদ্ধ। বিজ্ঞপ্তি।