শান্তির জন্য সাম্প্রদায়িকতাকে বিদায় জানাতে হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রতি রামুতে জঙ্গিবাদের বিষাক্ত ছোবল দেখা গেছে। উন্নয়ন ও শান্তির জন্য সাম্প্রদায়িকতাকে বিদায় জানাতে হবে।ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘ঢাকেশ্বরী মন্দির: অতীত ও বর্তমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একাত্তরে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। কিন্তু রামুর ঘটনা আমাদের লজ্জায় ফেলে দিয়েছে।’ তিনি বলেন, ঢাকেশ্বরী মন্দিরের ২০ বিঘা জমির অনেকটাই আজ বেদখলে। এই জমি উদ্ধারে সরকারকে এগিয়ে আসতে হবে। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস জানতে বইটি সহায়ক হবে। বিদেশিরাও যেন তা জানতে পারে সে জন্য তিনি এই বইটি ইংরেজিতে অনুবাদের পরামর্শ দেন।অনুষ্ঠানে বইটির লেখক বাসুদেব ধর, প্রকাশক নিখিল প্রকাশনীর স্বত্বাধিকারী নিখিলচন্দ্র শীল, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি কানুতোষ মজুমদার, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ বক্তব্য দেন।