শামীমের সন্ধানের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা কে এম শামীম আকতারের সন্ধানের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রসংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। একই সঙ্গে এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।গতকাল শনিবার প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে নেতারা এ দাবি জানান।নেতারা বলেন, সম্প্রতি আশঙ্কাজনকভাবে নিখোঁজ, গুম ও খুনের ঘটনা ঘটছে। অবিলম্বে শামীমের সন্ধানসহ এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান। গত ২৯ সেপ্টেম্বর পুরানা পল্টন লাইনের বাসভবনের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা শামীম আকতারকে উঠিয়ে নিয়ে যায়।