শাম্স শিল্পাঙ্গনের খুদে শিল্পী প্রতিযোগিতা

প্রতিবছরের মতো এবারও শাম্স শিল্পাঙ্গন আয়োজন করেছিল খুদে শিল্পী প্রতিযোগিতা ও দিনব্যাপী হস্তশিল্প মেলা। গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১০৪ মণিপুরিপাড়ার বিদ্যালয় প্রাঙ্গণে শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
প্রতিযোগিতার বিষয় ছিল ছড়াগান, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, লোকসংগীত, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য। সংগীতে রঞ্জন কুমার পাইক ও যোসেফ ম্যান্ডেজ, নৃত্যে তুষার চক্রবর্তী, আবৃত্তিতে মৌমিতা জান্নাত এবং অঙ্কনে মিন্টু দে বিচারকের দায়িত্ব পালন করেন। আর হস্তশিল্প মেলায় ছিল ১০টি স্টল। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে পাঁচটায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। পুরস্কার বিতরণীতে অতিথি ছিলেন কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ। বিজ্ঞপ্তি