শারদীয় দুর্গাপূজায় ডিএমপির কড়া নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরের সব পূজামণ্ডপ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া পূজার সময় নগরের বিভিন্ন মণ্ডপের আশপাশে এবং বিসর্জনের দিন রাজধানীর যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ কাজ করবে।দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সভায় শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থাসহ ১৭টি সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএমপির কমিশনার এ কে এম শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান ও মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মীর শহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মহানগরের বিভিন্ন মন্দিরের পক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের উপাধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, পূজা উদ্যাপন পরিষদ সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পূজার সময় নারীদের উত্ত্যক্ত করা ও ছিনতাইয়ের মতো অপরাধ রোধে সাদা পোশাকে পুলিশ টহল দেবে।