শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালকসহ দুজনকে দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড ও বক্তব্য দেওয়ায় সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালকের একটি বক্তব্যের সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ‘অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও ঢাবির হয়ে খেলতে পারবেন’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদে বিতর্কিত মন্তব্য করেন শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান।