শাহ আলীতে ডাকাত সন্দেহে ছয় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহ আলী থানার গড়ান-চটবাড়ী এলাকা থেকে পুলিশ গত বুধবার মধ্যরাতে ডাকাত সন্দেহে ছয়জন যুবককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন: শাহিনুর রহমান (২৫), আশরাফুল বিশ্বাস (২০), জুয়েল (২৫), বাপ্পী (২৪), মেহের আলী (২৮) ও মেহেদী (২৫)। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও পাঁচটি বড় ছুরি উদ্ধার করা হয়েছে।শাহ আলী থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, বুধবার রাত ১২টার দিকে ছয়জন ডাকাত গড়ান-চটবাড়ী এলাকার হিন্দুবাড়ির সামনে একটি গাড়িতে (প্রাইভেট কার) করে এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং চারদিক ঘিরে ফেলে ওই ছয়জন যুবককে গ্রেপ্তারসহ গাড়িটি আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।