শাহ এ এম এস কিবরিয়া পুরস্কার তহবিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তার কৃতী শিক্ষার্থীদের জন্য সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার নামে পুরস্কার ও স্বর্ণপদক প্রবর্তন করতে যাচ্ছে। এ লক্ষ্যে ‘শাহ এ এম এস কিবরিয়া পুরস্কার’ ও ‘শাহ এ এম এস কিবরিয়া স্বর্ণপদক’ নামে দুটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে।তহবিল প্রতিষ্ঠার উদ্দেশ্যে শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া সাত লাখ টাকা দিয়েছেন। গতকাল সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমানের কাছে এই চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া উপস্থিত ছিলেন। ট্রাস্টের আয় থেকে প্রতিবছর অর্থনীতি বিভাগের বিএসএস (সম্মান) এবং এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হবে।