শাহজাদপুরে বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকায় বৈশাখী পরিবহনের বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সাত বছরের মেয়ে আহত হয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক মো. ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠান।

রোকেয়ার স্বামী জাকির হোসেন প্রবাসী। মেয়েকে নিয়ে তিনি বাড্ডায় থাকতেন।