শাহবাগ আন্দোলনের সঙ্গে থাকবে ১১টি মুক্তিযোদ্ধা সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী জামায়াত-শিবিরের সশস্ত্র তাণ্ডব মোকাবিলা এবং যুদ্ধাপরাধীদের বিচার নির্বিঘ্ন করতে শাহবাগের গণজাগরণ মঞ্চের সঙ্গে কাজ করবে ১১টি মুক্তিযোদ্ধা সংগঠন। গতকাল মঙ্গলবার কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৬ মার্চ বিকেল চারটা থেকে তাঁরা শাহবাগে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ ব্যানারে অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাহান কবির বীর প্রতীক। সভায় মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি হাবিবুর রহমান, সেক্টর কমান্ডারস ফোরামের ঢাকা বিভাগীয় সভাপতি আবুল কালাম আজাদ পাটোয়ারী, মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতাহার উদ্দিন তালুকদার, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আবদুস সামাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।