শাহবাগ মোড়ে পাতাল সড়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ মোড়ে পাতাল সড়ক নির্মাণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কাল সোমবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনসংক্রান্ত একটি চিঠি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বেলা তিনটায় পাতাল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।