মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান
শাহবাগের মতো চিৎকার না করলে খাদ্যের অধিকার নিশ্চিত হবে না
এই রাষ্ট্র তেলা মাথায় তেল দেয়। শাহবাগ আমাদের শিখিয়ে দিয়েছে, চিৎকার করে না চাইলে কোনো কিছু পাওয়া যায় না। দরিদ্র মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করতে হলে শাহবাগের মতো চিৎকার করে চাইতে হবে। গতকাল মঙ্গলবার Èখাদ্যের অধিকার ও সামাজিক নিরাপত্তা বষ্টেনী' শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বললেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন, গভর্নেন্স কোয়ালিশন ও অক্সফামের যেৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভার পক্ষে কমিশনের চেয়ারম্যান খাদ্যের অধিকার নিশ্চিত করতে Èখাদ্য অধিকার আইন' প্রণয়ন ও কার্যকর করা, সামাজিক নিরাপত্তা বষ্টেনীতে খাদ্যের বদলে নগদ টাকা দেওয়া এবং সামাজিক নিরাপত্তা বষ্টেনী কর্মসূচিগুলো অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রণয়ন করার দাবি জানান।সভায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ জন্য শিক্ষা ও সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আনা এবং একই সঙ্গে কৃষি, কৃষক ও কৃষিশ্রমিকের উন্নয়নের দিকটি সমন্বিতভাবে ভাবার তাগিদ দেন। খলীকুজ্জমান আহমদের মতে, এ জন্য কৃষকদের আরও সংগঠিত হতে হবে। কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করতে হবে। অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশে খাদ্য অধিকার প্রতিষ্ঠা করা তখনই সম্ভব, যখন নিচের তলার মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসবে। রেশনের মতো স্থায়ী সামাজিক নিরাপত্তা বষ্টেনীর সবচেয়ে বেশি সুবিধা পান সামরিক বাহিনী ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এই সুবিধার বেশির ভাগ অংশ যত দিন কৃষক, পোশাকশ্রমিক ও সিপাইরা ভালোমতো না পাবেন, তত দিন দেশে খাদ্যের অধিকার প্রতিষ্ঠিত হবে না।খাদ্যনিরাপত্তাবিষয়ক সর্বদলীয় সংসদীয় ককাসের সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছঁোয়া লাগলেও কৃষকের অবস্থার উন্নতি হয়নি। তঁারা বর্তমানে সার ছাড়া অন্য কিছুতেই ভতর্ুকি পাচ্ছেন না। কৃষক ধান-চালসহ উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পেলে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে না।অক্সফামের এদেশীয় পরিচালক গ্যারেথ প্রাইস জোনস স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলী। তিনি খাদ্যের অধিকারকে একটি মেৌলিক মানবাধিকার হিসেবে উলে্লখ করেন। এ ছাড়া, তিনি কৃষকের উৎপাদিত পণ্যের ভারসাম্যপূর্ণ মূল্য নিশ্চিত করা, ভেজাল ও রাসায়নিক বিষমুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা এবং গৃহস্থালি ও কৃষিকাজে নিরাপদ এবং পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।