শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতির দ্রুত বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালন করছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।ধর্মঘট চলাকালে গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বলা হয়, ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ৩০ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষক-কর্মচারী মহাসমাবেশ করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে ধর্মঘট চলাকালে আজ সোমবার থেকে ১৩ সেপ্টেম্বর উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার, মো. শাহজাহান আলম, রঞ্জিত কুমার সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। এদিকে ধর্মঘটকারী শিক্ষক নেতাদের সঙ্গে গতকাল সচিবালয়ে বৈঠক করেছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। সভায় উপস্থিত শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাসচিব আমাদের ১৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছেন।’ তবে আর্থিকসংকটের কারণে সব সময় সব দাবি পূরণ করা সম্ভব হয় না বলে তিনি বলেছেন। এসব বিষয় নিয়ে ২০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন শিক্ষাসচিব। তিনি বলেন, ধর্মঘট অব্যাহত থাকবে।