শিক্ষক নিবন্ধন সনদ স্থায়ী করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক নিবন্ধন সনদ স্থায়ীকরণের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। শিক্ষক নিবন্ধন সনদ ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, পাবলিক পরীক্ষার মতো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কৃতকার্য হয়ে নিবন্ধন সনদ অর্জন করতে হয়। তাহলে কেন শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ পাঁচ বছর পর শেষ হয়ে যাবে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিম উদ্দিন সরদার। বিজ্ঞপ্তি।