শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গঠনের সিদ্ধান্ত
আন্দোলনের জন্য ভ্রাতৃপ্রতিম শিক্ষক সংগঠনগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চা গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও অধ্যক্ষ পরিষদ। গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডের একটি ভবনে এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় বেসরকারি কলেজে সম্মান ও মাস্টার্সে পাঠদানকারী শিক্ষকসহ এমপিও না হওয়া সব শিক্ষককে এমপিওভুক্ত করা এবং বেসরকারি শিক্ষকদেরও চাকরির বয়স ৬৫ বছর করাসহ বেশ কিছু দাবি জানানো হয়।সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, গত সাড়ে তিন বছরে ব্যাপক প্রচার হলেও শিক্ষার উন্নয়ন সেই অর্থে হয়নি।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ পরিষদের সভাপতি মাজাহারুল হান্নান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত রাখতে না পারলে শিক্ষার উন্নয়ন হবে না। সভায় সাবেক সাংসদ এস এ খালেক, শিক্ষকনেতা অধ্যক্ষ ইসহাক হোসেন, অধ্যক্ষ হারুনুর রশীদ পাঠান, এ কে এম আবদুল্লাহ, অধ্যক্ষ রেজাউল হক, ইউসুফ মো. সুমন প্রমুখ বক্তৃতা করেন। বিজ্ঞপ্তি।