শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মদনমোহন দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই ওই শিক্ষককে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে বদলির আদেশ দেওয়া হয়েছিল।