শিক্ষকের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ১ নম্বরে গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিরউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে মিরপুর ১ নম্বরে প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক নাসিরউদ্দিন বাইরের রেস্তোরাঁয় খেতে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে তাঁর পথরোধ করে তাঁর মাথায় আঘাত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে রক্ষা করেন। পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।