শিক্ষা উপকরণ নিয়ে সমঝোতা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা উপকরণ সরবরাহ নিয়ে আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষিণ কোরিয়ার বোয়াং কোম্পানি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। চুক্তি অনুযায়ী মন্ত্রণালয় ৫০ হাজার আধুনিক ব্ল্যাকবোর্ড ও শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার পিয়ানো পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ ও বোয়াং কোম্পানির প্রেসিডেন্ট ইউ কি কিম এ সমঝোতা স্মারকে সই করবেন। তথ্য বিবরণী।