শিক্ষা-বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার ধারাবাহিক বাণিজ্যিকীকরণ ও জাতীয় সম্পদ রক্ষায় ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়।রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আশঙ্কা প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, দেশ আবারও হানাহানি ও সংঘাতময় পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনের সংকট, সন্ত্রাস-দখলদারি, রাষ্ট্রীয় নিপীড়ন, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, রাজনৈতিক প্রতিহিংসা জাতিকে দিন দিন দুর্বিষহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে।সভায় ছাত্রনেতারা জাতীয় সম্পদকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ধারাবাহিক চক্রান্তকে জাতির জন্য আত্মঘাতী বলে অভিহিত করেন। শিক্ষার বাণিজ্যিকীকরণের তীব্র নিন্দা ও শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংরক্ষণের দাবি জানান তাঁরা। সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম শুভ। বিজ্ঞপ্তি।