শিক্ষা সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার জন উইলসন স্কুলে ২০১৫-১৬ সালের ১১তম আইজিসিএসই এবং চতুর্থ এ-লেভেল গ্র্যাজুয়েটদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান গতকাল রোববার গুলশান ক্লাবের লামডা হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, সভাপতিত্ব করেন সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। এ ছাড়া প্রিন্সিপাল ব্রিগে. জেনারেল (অব.) মির্জা তাজাম্মাল হোসেন বেগ, ট্রাস্টি, শিক্ষক ও স্কুলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোট ৩৪ জন ও-লেভেল এবং ১২ জন এ-লেভেল গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করা হয়। স্কুলটি ১৯৯৫ সালে ঢাকায় কার্যক্রম শুরু করে। বর্তমানে রাজধানীর সাঁতারকুলে নিজস্ব ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।