প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। শিক্ষকদের ভালো বেতন দিলে তাঁরা ভালো ছাত্র তৈরি ও জাতি গঠনে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।গতকাল রোববার এক সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান এ কথা বলেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ওই সেমিনার আয়োজন করে। সমিতির মহাসচিব নজরুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান। সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাজেদা বেগম। আরও বক্তব্য দেন শহিদ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।