শিক্ষানীতি সংশোধনের দাবিতে সমাবেশ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষানীতি সংশোধনের দাবিতে সাত বিভাগে ওলামা সমাবেশ ও আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া। বোর্ডের দাবি, শিক্ষানীতিটি জনমানুষের চিন্তা-চেতনার পরিপন্থী।গতকাল মঙ্গলবার বেফাকুলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি পালনের পরও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও বলেন বোর্ডের নেতারা।