শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আগামী ২ সেপ্টেম্বর থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: ২ সেপ্টেম্বর প্রতি জেলায় মানববন্ধন এবং ৩ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ। এই সময়ের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা না এলে ১১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট শুরু করা হবে।সংবাদ সম্মেলনে জোটের সভাপতি মো. এশারাত আলী বলেন, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি মিলিয়ে সাত হাজারের মতো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকরি করছেন। এতে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে জোটের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।