শিক্ষামন্ত্রী বরাবর বিসিএস শিক্ষা সমিতির স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য প্রস্তাবিত সরকারি কর্মকমিশন (শিক্ষা) গঠন করা থেকে বিরত থাকার দাবিতে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। গতকাল সমিতির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এবং মহাসচিব অলিউল্লাহ মো. আজমতগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুকের কাছে এ স্মারকলিপি দেয়।