প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল বা শিক্ষার্থীদের ক্ষতি হয়, এমন কোনো কর্মসূচি না দিতে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, হরতালের কারণে পুরো শিক্ষাব্যবস্থা বেকায়দায় পড়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা পিছিয়ে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে চাপের মধ্যে পড়তে হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতি হোক, এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়।’