শিক্ষার্থীদের ডিউক অব এডিনবার্গ পদক প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ৯৪ জনকে ‘ডিউক অব এডিনবার্গ’ তাম্র্য পদক এবং ৪০ জনকে ‘ডিউক অব এডিনবার্গ’ রৌপ্য পদক দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক শাহীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।বিশ্বব্যাপী যুব সম্প্রদায়ের জন্য ব্রিটিশ রাজপরিবার কর্তৃক পরিচালিত এ কার্যক্রম বাংলাদেশে ২০০৮ সাল থেকে চালু হয়েছে।