শিক্ষার্থীদের পারদর্শিতা অবাক করেছে সবাইকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থিত বক্তৃতার জন্য সময় ছিল তিন মিনিট। তাৎক্ষণিক গল্প লেখার জন্য আধা ঘণ্টা। মিলনমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ঠিকই তা করে দেখাল। তাদের পারদর্শিতা দেখে সবাই অবাক।গতকাল রোববার ছিল শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার শেষ দিন। মেলা বসেছিল রাজধানীর ঢাকা ইমপিরিয়াল কলেজে। গতকালের প্রতিযোগিতার বিষয় ছিল উপস্থিত বক্তৃতা, তাৎক্ষণিক গল্প লেখা ও কবিতা আবৃত্তি। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ১০ ও কলেজ পর্যায়ে ২০ জন অংশ নেয়। তাৎক্ষণিক গল্প লেখায় স্কুল পর্যায়ে আট ও কলেজ পর্যায়ে ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাৎক্ষণিক গল্প লেখা প্রতিযোগিতার বিষয় ছিল ‘কৌশিকের এক দিন’। আবৃত্তি প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ এবং কলেজ পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুপ্রভাত’ ও শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা নির্ধারণ করে দেওয়া হয়। এতে স্কুল পর্যায়ে ছয় ও কলেজ পর্যায়ে ২৪ জন অংশ নেয়। ১২ জানুয়ারি এ মেলা শুরু হয়েছিল। এতে সহযোগিতা করেছে প্রথম আলো ও সময় টেলিভিশন। মিলনমেলার বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ, সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে ২৬ জানুয়ারি। অনুষ্ঠান হবে নটর ডেম কলেজে।