শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে হবে। দেশ-বিদেশের মানসম্মত শিক্ষা নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিকে পরিণত করবে।গতকাল রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ১৪তম ইউকে শিক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে আমরা আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিতে হবে। বিশ্বের চলমান পরিবর্তনের সঙ্গে মানিয়ে জীবনমানের পরিবর্তনের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতির ভালোটুকু দেশের জন্য বয়ে আনতে হবে।’আরও বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, ব্রিটিশ কাউন্সিলের দেশীয় পরিচালক রোজমারি আরনট। দুই দিনব্যাপী প্রদর্শনীতে যুক্তরাজ্যের ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল বসেছে। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।