প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ারও আহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (দিবা শাখা) ৪৪তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চা, খেলাধুলা ও সুকুমার বৃত্তির লালন করা অপরিহার্য। দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব তৈরির জন্য তরুণ প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞানে, শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি হূদয় ও মনে শিল্পকলা ও সংস্কৃতির প্রবাহ সঞ্চার করতে হবে। কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ শাহান আরা বেগম ও শিক্ষক প্রতিনিধি মোজাম্মেল হোসেন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।