শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গতকাল বুধবার সকালে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।পরিসংখ্যান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বেলা ১১টার দিকে বিভাগের সামনে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন। তাঁদের লাঠিপেটা করে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশি হামলার প্রতিবাদ, ফলাফল পুনর্মূল্যায়ন ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগের চেয়ারম্যান আশরাফ-উল-আলম দায়িত্ব নেওয়ার পর থেকে ওই বিভাগে পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটছে। তিনি আজ (গতকাল) পুলিশ দিয়ে ছাত্রদের লাঠিপেটা করিয়েছেন।এ ব্যাপারে আশরাফ-উল-আলম কথা বলতে রাজি হননি। শিক্ষার্থীরা পরে পুলিশের হামলার প্রতিবাদ, ফলাফল পুনর্মূল্যায়ন ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।