শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষ, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত্রভাড়া আদায়কে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন শিক্ষার্থী ফার্মগেট যাওয়ার জন্য মিরপুরগামী ইউনাইটেড পরিবহনে ওঠেন। এ সময় ভাড়া নিয়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রেসক্লাবের সামনে পরিবহনশ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেহাদ, শাহিন, মেহেদি ও শিপু আহত হন।এ ঘটনার জের ধরে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় ওই পরিবহনের চারটি বাস ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ সময় বাধা দিতে এলে শিক্ষার্থীরা একজন শ্রমিককে মারধর করেন। এ ঘটনার পর শ্রমিকেরা প্রায় দেড় ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখেন।ইউনাইটেড পরিবহনের সুপারভাইজার আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘গতকালের (মঙ্গলবার) ঘটনার রেশ ধরে এটি হতে পারে।’বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বিষয়টি মীমাংসার জন্য পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।