শিক্ষার্থীর সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের উদ্যোগে গতকাল মঙ্গলবার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কেরানীগঞ্জ ক্যাম্পাসে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার বলেন, ‘সবাইকে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করতেই আমরা দেশব্যাপী এ ধরনের আয়োজন করতে যাচ্ছি। প্রচলিত ধারার শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ অনুষ্ঠানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কেরানীগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ রাহাত আনাম, প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।