প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আমরা জনগণের করের টাকায় লেখাপড়া শিখেছি, বেতন নিচ্ছি। শিক্ষিত সমাজের প্রতিটি মানুষ জনগণ, সমাজ ও জাতির কাছে দায়বদ্ধ। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।’গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলনে মন্ত্রী বক্তৃতা করেন।অনুষ্ঠানে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মিজানুল করিম, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি এম আর খায়রুল উমাম, সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি সেলিম হোসেন সম্মেলনে সভাপতিত্ব করেন।