প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রশিবিরের কর্মী সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে মুঠোফোনে প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা করছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ইয়াছিনুর রহমান। দুপুর একটার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে মারধর করেন। প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ‘ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসা করা হয়েছে।’