ছাত্রশিবিরের কর্মী সন্দেহে কামরুজ্জামান নামের এক ছাত্রকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র কামরুজ্জামান গতকাল ফাইনাল পরীক্ষা দিতে আসেন। বেলা তিনটার দিকে ক্যাম্পাস ত্যাগ করতে গেলে শিবিরকর্মী সন্দেহে তাঁকে কলা অনুষদ চত্ব্বরে মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে ওই ছাত্রকে আরেক দফা মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।সহকারী প্রক্টর মুহাম্মদ ইমরান হোছাইন বলেন, ওই ছাত্রের কাছ থেকে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার একটি ডায়েরি, বেশ কিছু কাগজপত্র ও কয়েকটি ব্যাংকের চেক পাওয়া গেছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শরীফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।