শিবিরকর্মী সন্দেহে ২ ছাত্রকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর মৌখিক পরীক্ষা দিয়ে বেলা তিনটার দিকে বের হন রফিকুল ইসলাম ও মো. ইউসুফ। এ সময় শিবিরকর্মী সন্দেহে তাঁদের মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করেন।ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বলেন, রফিকুল ও ইউসুফ স্বীকার না করলেও তাঁদের কাছ থেকে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কাগজপত্র পাওয়া গেছে। এ কারণে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।কোতোয়ালি থানার এসআই আবু সালেহ জানান, আটক হওয়া ওই দুই ছাত্রের বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।