শিবিরের কার্যালয় থেকে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর পূর্ব ইসলামী ছাত্রশিবিরের কার্যালয় থেকে ছয় যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে তাঁদের আটক করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ বলেছে, ওই কার্যালয় থেকে দুই কেজি পরিমাণ বিস্ফোরকদ্রব্য, ছাত্রশিবিরের কিছু বই, সদস্য সংগ্রহ ফরম ও গাড়ির চাকা পাংচার করার কিছু কাটার পাওয়া গেছে।

ছয়জনকে আটকের সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপপরিদর্শক মফিজুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির পরিকল্পনায় ওই ছয়জন ফকিরাপুলের আফরোজা টাওয়ারের পঞ্চম তলায় শিবিরের কার্যালয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় ও ঠিকানা নেওয়া হচ্ছে।