শিবিরের সভাপতিকে রিমান্ডে নির্যাতনের অভিযোগ মায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিমান্ডে নিয়ে ছেলেকে নির্যাতন করার অভিযোগ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মা তৈয়বা খাতুন। গতকাল সোমবার বিকেলে পুরান ঢাকার কোর্ট স্ট্রিটে এক আইনজীবীর চেম্বারে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। তৈয়বা খাতুন বলেন, ‘নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আমি জেনেছি, নির্যাতনের ফলে আমার ছেলে ডিবি কার্যালয়ে কয়েক দিন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। তার জীবন এখন সংকটাপন্ন।’ ছেলেকে নির্দোষ দাবি করে বিনা শর্তে তাঁকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।গত ৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে দেলাওয়ার হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজধানীর দুটি থানায় দায়ের করা গাড়ি ভাঙচুরের মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেনের বড় ভাই আলমগীর হোসেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।