শিশু আইনকে আরও শিশুবান্ধব করার কাজ চলছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ১৯৭৪ সালের শিশু আইনটিকে আরও বেশি শিশুবান্ধব করে নতুন আইন প্রণয়নের কাজ চলছে। রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত ‘শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, কারাগারে বড় অপরাধীদের সঙ্গে থাকলে শিশুরাও অপরাধী হয়ে ওঠে। শিশুদের বয়স্কদের মতো বিচার করলে চলবে না। সে কারণে শিশু বিচারব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু সুরক্ষায় সুপ্রিম কোর্টের দিকনির্দেশনার আলোকে নতুন শিশু আইনের খসড়া প্রণীত হয়েছে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও পুলিশের সাবেক মহাপরিদর্শক এম এনামুল হক। আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মুস্তাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ, অপরাজেয় বাংলাদেশের প্রধান নির্বাহী ওয়াহিদা বানু প্রমুখ।