শিশু একাডেমীতে চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্প আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে বৃহস্পতি গ্রহ ও বৃহস্পতির চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্প পরিচালিত হবে। বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে এই ক্যাম্প পরিচালনা করবে অনুসন্ধিৎসু চক্র। গতকাল সোমবার শিশু একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরও বলা হয়, এই দিন বৃহস্পতি গ্রহ পৃথিবীর কাছাকাছি অবস্থান করবে। এই পর্যবেক্ষণ ক্যাম্পে বৃহস্পতি-বিষয়ক তথ্যচিত্রও দেখানো হবে। শিশু একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ জানিয়েছেন, গ্রহ ও চাঁদ পর্যবেক্ষণক্যাম্পে শিশুসহ সবাই উপস্থিত থাকতে পারবে।