শিশু কানন চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কাননের (৩ + ১৪ বছর) সোনামণিদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়: জাতীয় পতাকা (অতীত ১৯৭১/বর্তমান ও বর্ণমালা)। আগ্রহী শিশু ও অভিভাবকদের ২৫ মার্চের মধ্যে ২/৩০ রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকায় ‘শিশু কানন’-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া মুঠোফোনেও যোগাযোগ করা যাবে। মুঠোফোন নম্বর: ০১৭১৬৮৮৮৫৫১। বিজ্ঞপ্তি।