শিশু কাননের শিশুতোষ চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ৩০ মার্চ শিশু কানন চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশুকে উৎসাহ দিতে ওদের আঁকা ছবিগুলো নিয়ে এবার দলগত প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছে শিশুদের সাংস্কৃতিক বিষয়ক প্রতিষ্ঠান শিশু কাননের কর্তৃপক্ষ। প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহী শিশুদের অভিভাবকদের ২৯ জুনের মধ্যে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা: শিশু কানন; ২/৩০, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মুঠোফোন: ০১৭১৬৮৮৮৫৫১। বিজ্ঞপ্তি।